বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন “সাধারণ সম্পাদক একাদশ

  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

মোঃ শিবলু রহমান
স্টাফ রিপোর্টার :

বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাংবাদিকদের প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন হয়েছে “সাধারণ সম্পাদক একাদশ”। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সারিয়াকান্দি উপজেলার ধারাবর্ষা চরে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে সভাপতি একাদশকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা ঘরে তোলে দলটি।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে তোলে। প্রথমার্ধেই সাধারণ সম্পাদক একাদশ ২ গোল করলেও শেষ মুহূর্তে ১টি গোল শোধ করে সভাপতি একাদশ। ম্যাচ শেষে দর্শকদের করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে গোটা মাঠ।

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও সংগঠনের সাধারণ সম্পাদক ফাইসাল হোসাইন সনি বলেন, “প্রায় এক যুগ পর মাঠে নেমে জয় পাওয়া সত্যিই দারুণ আনন্দের। তবে এই জয়ের কৃতিত্ব শুধু আমার নয়, আমার টিমের প্রতিটি খেলোয়াড়ের সম্মিলিত প্রচেষ্টার ফল। সাংবাদিকদের মাঝে আনন্দ, ঐক্য ও উচ্ছ্বাস ছড়িয়ে দিতেই এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।”

আয়োজকরা জানান, সাংবাদিকদের পেশাগত একঘেয়েমি কাটিয়ে খেলাধুলার মাধ্যমে তাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park