
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় ঢাকা জেলার আশুলিয়া থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৪/০৯/২০২৫ খ্রিষ্টাব্দ ২০.১০ ঘটিকার সময় আশুলিয়া থানাধীন আশুলিয়া থানাধীন বাইপাইল সাকিনস্থ বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ফুটওভার ব্রীজের নিচে পশ্চিম পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর হতে ০১ (এক) টি দেশীয় তৈরি পুরাতন ওয়ান শুটারগানসহ আসামী ১। মোঃ রাকিব (২০) পিতা-আবু সিদ্দিক মিয়া, সাং-মধ্যনগর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদীকে গ্রেফতার করেন এবং ০১ জন আসামী কৌশলে পালাইয়া যায়। গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং-১১০, তারিখ-২৫/০৯/২৫, ধারা-19A The Arms Act 1878 রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আসামীকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে ।