সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পাইকগাছার কপিলমুনিতে পুলিশের অভিযানে ৪৭ পিস ইয়াবাসহ যুবক আটক

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
রাজু সাধু :

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে পুলিশের নিয়মিত টহল অভিযানে ৪৭ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এটিএসআই শাহিনুর রহমান ও পুলিশ সদস্য মোঃ জুয়েল রানা দুর্গাপূজা উপলক্ষে টহল কার্যক্রম চালানোর সময় এ অভিযান পরিচালনা করেন। আটককৃত যুবকের নাম ফয়সাল ফকির (২০)। তিনি উপজেলার উত্তর নাজিরপুর গ্রামের রশিদ ফকিরের ছেলে।

পুলিশ জানায়, সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় ফয়সাল ফকিরকে তল্লাশি করা হলে দুটি প্যাকেটে লুকানো ৪৭ পিস ইয়াবা উদ্ধার হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশ।

এলাকাবাসী জানায়, উত্তর নাজিরপুর এলাকায় মাদকের ভয়াল থাবায় যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। পুলিশ মাদকবিরোধী কঠোর অবস্থান নেওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।

কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আজগর হোসেন বলেন, “আটক ফয়সাল ফকিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park