সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ত্রিশালে পূর্ব শত্রুতার জেরে বেড়া নির্মাণ করে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও ভাংচুরের অভিযোগ।

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় স্থানীয় প্রভাবশালী মহলের ইন্দনে পূর্ব শত্রুতার জেরে জমি দখল করতে বেড়া দিয়ে অবৈধভাবে চলাচলের রাস্তা বন্ধ ও ভাংচুরের অভিযোগ উঠেছে। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) এঘটনায় ভুক্তভোগী মো: নুরুল আমীন শেখ (৪১) ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযূক্তরা হলেন- ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের গোবিন্দপুর এলাকার আহাদ মিয়া (৪০), মুছা মিয়া (৩২), আসাদ মিয়া (৩৭), আলী হোসেন (৫৫), আঃ সামাদ (৪৫), খালেদা খাতুন (৩৮), ফাতেমা খাতুন (৩২) সহ মোট ৭ জন । স্থানীয় সূত্র ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবত স্বত্বদখলীয় জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এঘটনায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট আদালতে ফৌ কা: বি: ১৪৪ ধারায় পিটিশন মামলাটি বিচারাধীন এবং অভিযূক্তরা ইতিপূর্বে ভূক্তভোগীর পরিবারবর্গকে মারপিট ও হামলার ঘটনায় গত ০৮ এপ্রিল, ২০২৫ ত্রিশাল থানায় রুজু হওয়া ৮ নং মামলার এজাহার নামীয় আসামী। আদালতে অভিযূক্তদের বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকাস্বত্ত্বেও আইনকে তুয়াক্কা না করে পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন অভিযূক্তরা খারাপ ভাষায় গালিগালাজ করে ও মারপিটসহ খুন জখমের হুমকী দিয়ে ভূক্তভোগীর রান্না ঘর ভাংচুর শুরু করে। বসতবাড়ির আঙিনায় বেড়া নির্মাণ করে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় ভূক্তভোগীর পরিবার বাধা দিতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে মারপিটের চেষ্টা করায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ত্রিশাল থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে আসে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযূক্তরা ভুক্তভোগী ও তার পরিবারবর্গকে খুন জখমের হুমকি দিয়া পালিয়ে যায়। অভিযূক্তদের কর্মকান্ডে দীর্ঘদিন যাবত দূর্ভোগে ও নিরাপত্তাহীনতায় ভূক্তভোগীর পরিবার। এঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযূক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে যে কোন সময় খুন জখমসহ যেকোন দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এসংক্রান্তে ভূক্তভোগী মো: নুরুল আমীন শেখ জানান, জমি অবৈধভাবে দখলের চেষ্ঠায় অভিযূক্তরা। যে কোন সময় খুন জখমসহ মারাত্মক দূর্ঘটনা ঘটাতে পারে। এ বিষয়ে ত্রিশাল থানার ওসি তদন্ত মোবারক হোসেন জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park