
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুরে মামলা প্রত্যাহার না করার জেরে বাড়ির সদস্যদের মারপিট সহ বাড়িঘর ভাংচুর, ও লুটপাটের অভিযোগে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২ জনের নামে এজাহার দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর থানায় বড়লক্ষীপুর গ্রামের মোঃ শাহাজাহান মোল্লা বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন।এজাহারে বলা হয়,চলতি বছরের মার্চ মাসে বাদী শাজাহান মোল্লা,বাবা,মোজাহার মোল্লা ও ছোট ভাই আসলাম মোল্লাকে মারপিট জখমের কারনে আমার চাচা বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
এ মামলাটি প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে।
মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানালে গত ২৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যার পর এজাহার ভুক্ত আসামী সহ অজ্ঞাত আরো ১০/১২ জন এসে আমাদের বাড়ি সহ চাচা সাহেব আলী মোল্লা,মোঃ রহম প্রামানিক,জামাত আলী মোল্লা ও উজ্জল এবং মোজাহার মোল্লার বাড়ি ঘর আগুনে পুরিয়ে,ভাংচুর করে,কুপিয়ে আসবাব পত্র বিনষ্ট করে।বাড়ির ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া সহ
বাড়ির সদস্যদের মারপিট করা হয়েছে।
বয়ষ্কদের শরীরে কুপিয়ে ও মারপিট করে আঘাত করা হয়। বর্তমানে বড়লক্ষিপুর গ্রামে আতঙ্ক বিরাজ করছে।বাড়ির মহিলা ও পুরুষরা এখন চরম আতঙ্কের মধ্যে বাস করছেন। বাড়ি ঘর ও বাড়ির সদস্যদের ধারালো দেশীয় অস্ত্র,রাম দা,কুড়াল,ছ্যান,চাপাতি লোহার রড, বাশের লাঠি নিয়ে আসিয়া বাড়িঘর কুপিয়ে জখম ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।একই সাথে ঘরের ভেতরে থাকা দামী স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়েছে। বাদীর ঘর থেকে নগদ পাঁচ লক্ষ টাকা নেয়া সহ বাদীর ছোট ভাই আলম এর স্ত্রীর ঘর থেকে দুই ভরি ওজনের স্বর্ণের সাড়ে তিন লক্ষ টাকা দামের হার, ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের গলার চেইন,একটি ২৩ হাজার ৯ শ টাকা মূল্যের এ্যানড্রোয়েড মোবাইল ফোন, সহ অন্যান্য দামী প্রায় ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।বাড়ি ঘর,দরজা জানালা,আসবাপত্র সহ আরো ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে।বাদীর চাচা সাহেব আলী মোল্লার বাড়ি ঘর, আসবাব পত্র,টিভি,ফ্রিজ ভাংচুর,করে ২ লক্ষ টাকার ক্ষতি করে।
সেসময় ঘরের ভেতরে থাকা সাব বাক্স ভেঙ্গে নগদ ১ লক্ষ টাকা,১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন,ছিনিয়ে নেয়। আসামীরা,মোঃ রহম প্রামানিকের বাড়িতে গীয়ে তাহার একটি বসবাসের ঘর আগুনে পুরিয়ে দেয় । যা সম্পূর্ণ পুরে ঘরের আসবাব ও অন্যান্য মালামাল নষ্ট হয়।সেই সাথে দের লক্ষ টাকারও বেশি দামি একটি মোটর সাইকেল, টিভি ও ফ্রিজ পুরে যায়,।এতে ১০ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয় বলে বাদীর অভিযোগ।পরে ফায়ার সার্ভিস এর লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করে। বাদী শাহাজাহান মোল্লার বড় চাচা মোঃ জামাত আলী মোল্লার বাড়ির শো-কেসের তালা ভেঙ্গে আসামীরা ৬ লক্ষাধিক টাকার বেশি স্বর্ণের জোড়া রুলি, চেইন নিয়ে যায়।
এ কাজে চাচাতো ভাই এর ছেলে মানিক মোল্লা,বাঁধা দিলে আসামীগণ মানিক মোল্লাকে কোপ দিলে মাথার সামনের অংশে ও পায়ে ও হাটুতে জখম হয়।বাড়ির মানুষের চিৎকারে আশ পাশের মানুষ এগিয়ে এলে পালিয়ে যায়।এঘটনায় আহত কয়েকজন ফরিদপুর ও রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। বাদী মোঃ শাহাজাহান জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসামীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার অনুরোধ জানান প্রশাসনের কাছে।আগুনে পুরে ক্ষতিগ্রস্থ্য মোঃ রহম প্রামানিক, জামাত আলী মোল্লা,তার ছেলের স্ত্রী ময়ুরী বেগম ও সাহেব আলী মোল্লার স্ত্রী আছিয়া বেগম এ ঘটনার তীব্র নিন্দা জানান।তাদের বাড়ি ঘর আগুনে পুরিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। ঘরের ভেতরে আসবাব পত্র ভাংচুর,মারপির,কুপিয়ে জখম করে, কয়েক লক্ষ টাকার ক্ষতি করেছে বলে অভিযোগ ।
এসময় ঘরের আসবাব ভেঙ্গে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার কারনে তাদের বড় ধরনের ক্ষতি করা হয়েছে। এ সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের গ্রেপ্তার করার জোর দাবী জানান ভুক্তভোগীরা।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুর রহমান জানান, এজাহার দায়েরের পর ঘটনা স্থল তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।