সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বড়াইগ্রামে ছাত্রদল নেতা কারাগারে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২১৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার বনরূপা আবাসিক এলাকায় প্রবাসীর স্ত্রীকে অনৈতিক কাজের সময় এলাকার স্থানীয় কিছু ব্যক্তিবর্গ তাদেরকে হাতেনাতে আটক করে এর যের ধরে মিথ্যা ও ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করে বলে অভিযোগ ছাত্রদলের , মামলায় ছাত্রদলের চার নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। তবে এ মামলায় গ্রেপ্তার হওয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তার মুক্তির জোর দাবি জানিয়েছেন স্থানীয় ছাত্রদল নেতারা।

বুধবার দুপুরে বনপাড়ার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বনপাড়া শহর ছাত্রদলের সদস্য সুজন খান। তিনি বলেন, “ইকবাল হোসেনকে রাজনৈতিকভাবে হেয় করা এবং তার ক্যারিয়ার নষ্ট করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই মামলায় জড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে তিনি ঘটনার দিন ঘটনাস্থলেই ছিলেন না।”

নেতারা জানান, গত ১৮ থেকে ২৬ আগস্ট পর্যন্ত ইকবাল হোসেন ব্যবসায়িক কাজে সিলেটে অবস্থান করছিলেন। অথচ তাকে ২৩ আগস্টের ঘটনায় আসামি করা হয়। এভাবে একজন নির্দোষ রাজনৈতিক নেতাকে ফাঁসানো শুধু অন্যায় নয়, অন্যায়েরও চূড়ান্ত রূপ।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, ইকবাল হোসেন একজন পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী। দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদলের সাংগঠনিক কাজে সক্রিয় ছিলেন এবং কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। তারা বলেন, “আমরা বিশ্বাস করি, সঠিক তদন্ত হলে ইকবাল হোসেনের নির্দোষিতা প্রমাণিত হবে।”

সংবাদ সম্মেলনে পৌর ছাত্রদলের নেতাকর্মীরা এবং কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় বনপাড়া কলেজ ছাত্রদলের সভাপতি আল আমিন, যুবদল নেতা রাসেল আহম্মেদ এবং ইকবাল হোসেনের ছোট ভাই মাহবুব হোসেন , ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত থেকে অবিলম্বে ইকবাল হোসেনের মুক্তি দাবি করেন ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park