
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার ।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাজবাড়ীর পাংশা উপজেলার চর গোপিনাথপুর এলাকায় এই অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলেন,রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চর গোপিনাথপুর গ্রামের আলম মন্ডলের ছেলে রফিকুল মন্ডল (৩০) সাকদা গ্রামের আলী প্রামানিকের ছেলে বাচ্চু (৩৫)।
ডিবি পুলিশ সূত্রে জানাজায়, গোপন সংবাদের ভিত্তিতে চর গোপিনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে আলম মন্ডলের বসতবাড়ি হতে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৯১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ।রফিকুল মন্ডল ও বাচ্চু নামে দুইজনকে ৯১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।