
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা (৬০) নিহত হয়েছেন।
রোববার সকাল ৮টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে রাজশাহী অভিমুখে যাত্রারত কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চলন্ত ট্রেনের নিচে পড়ে বৃদ্ধার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। স্থানীয়দের ধারণা, নিহত নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন।
রেললাইনের পাশে মাঠে কাজ করা এক কৃষক জানান,
ট্রেন আসার কিছুক্ষণ আগে ওই নারীকে রেলগেটের কাছে ঘুরতে দেখেছিলাম। আচরণে মনে হচ্ছিল তিনি মানসিকভাবে অসুস্থ।”
মোবারকগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম বলেন,
ট্রেনচালকের মাধ্যমে খবর পাই যে, বাবরা রেলগেট এলাকায় এক নারী ট্রেনে কাটা পড়েছেন। পরে লোক পাঠিয়ে নিশ্চিত হয়ে যশোর রেলওয়ে পুলিশকে জানানো হয়।”
পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।