সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সন্ত্রাসী বাবুলের অত্যাচারে অতিষ্ঠ নওপাড়া গ্রামবাসী, গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

  • আপডেট সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নওপাড়া গ্রামে আওয়ামী দোষর, চাঁদাবাজ ও মিথ্যা মামলাবাজ হিসেবে পরিচিত বদিউজ্জামান বাবুল ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৯ অক্টোবর (রবিবার) বিকালে নওপাড়া মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করে নওপাড়া গ্রামবাসী।

এসময় বক্তৃতা রাখেন এলাকাবাসী এইচ. এম. এরশাদ, আজিজুল হক রতন (মেম্বার), মাকসুদ তালুকদার, জালাল উদ্দীন মাস্টার ও জিহাদ চৌধুরী।

এলাকাবাসীর অভিযোগ, বদিউজ্জামান বাবুল ও তার দোষররা দীর্ঘদিন ধরে নওপাড়ায় একের পর এক নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়, জমি দখল, মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। ফলে গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এসময় তারা বাবুলের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানান।

ভুক্তভোগী সালেহা বেগম বলেন, “বাবুল আমারে হুমকি দেয় — আমারে বাড়িঘর ছাড়া করবো, আমার মেয়ের জামাইদেরও হুমকি দেয়। আমি বাবুলের বিচার চাই।”

আরেক ভুক্তভোগী আবুল হাসিম আজাদ বলেন, “বাবুলের দায়ের করা মিথ্যা মামলায় আমার পরিবার ও সন্তানরা ভোগান্তিতে পড়েছে। আমার ছেলে হেদায়েতুল্লাহ শ্রাবণ, যে নবম শ্রেণিতে পড়ে, তাকেও ছাড় দেয়নি বাবুল। স্কুলপড়ুয়া সন্তানকেও মামলার আসামি করেছে।”

মানববন্ধনে বক্তারা অবিলম্বে বদিউজ্জামান বাবুল ও তার সহযোগীদের গ্রেফতার করে নওপাড়ার নিরীহ মানুষকে মিথ্যা মামলা, চাঁদাবাজি ও দুঃসাহসিক কর্মকাণ্ডের হাত থেকে রক্ষা করার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park