মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

র‍্যাব-১০ কর্তৃক মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি শাহিন আহম্মেদ তরাফদার ওরফে লেশু শাহিন (৫৪) গ্রেফতার।

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

রানা মাহমুদ:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০ এর আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহিন আহম্মেদ তরাফদার ওরফে লেশু শাহিন (৫৪)’কে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ২৭/১০/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৪.১০ ঘটিকার সময় র‍্যাব-১০ এর আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী থানার মামলা নং- ৭০/৭৯৩, তারিখ- ২৯/১১/২০১৯ খ্রি., ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি শাহিন আহম্মেদ তরাফদার ওরফে লেশু শাহিন (৫৪), পিতা- এ্যাড: মইনুদ্দিন আহম্মেদ তরাফদার, সাং- পূর্ব খাবাশপুর লঞ্চঘাট জামে মসজিদ, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park