
বাবলু শেখ রাজবাড়ী:
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের আকরাম কাজীর স্ত্রীর নিজ ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্বি করে জোরপূর্ব সালোয়ার কামিজ খুলে ধর্ষণের চেষ্টা চালায় একই গ্রামের সেলিম শেকের ছেলে, শাহিন শেখ (৩০)এ বিষয়ে ওই ভুক্তভোগী নারী সাথী আক্তার রাজবাড়ী সদর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করায় নারীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গত শনিবার রাতে সাথী আক্তার নামে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহিন শেখ (৩০) নামে মামলা করে ওই নারী। রবিবার রাতে মামলা তুলে নিতে গৃহবধূর ও তার মেয়েকে হত্যার হুমকি দিয়েছেন বলে ওই নারী অভিযোগ করেন।
জানা গেছে, ২৯ অক্টোবর (বুধবার) সকাল সাড়ে ১০ টায় গৃহবধূর নিজ বাড়ীতে ধর্ষণচেষ্টা করেন শাহিন শেখ। পরে তিনি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসলে শাহিন পালিয়ে যায়। ধর্ষণচেষ্টার শিকার হওয়া নারী অভিযোগ করেন, আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ায়, অথচ থানা পুলিশ তাকে গ্রেফতার করেন না। আমার স্বামী ডাব বিক্রি করেন, মেয়ে স্কুলে পড়েন। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সরেজমিনে জানতে গিয়ে শাহীন শেখের বাড়িতে গিয়ে বাড়িতে তালাবদ্ধ পাওয়া যায় , প্রতিবেশীদের মাধ্যমে শাহীন এর সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তাতে ব্যর্থ হয় ।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম বলেন, পুলিশ কেন আসামী গ্রেফতার করে নাই সেই বিষয়ে খতিয়ে দেখা হবে। দ্রুত আসামীকে গ্রেফতার করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।