
বাবলু শেখ রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে অবস্থিত,
এশিয়া মহাদেশের বৃহত্তম যৌনপল্লী দৌলতদিয়ায় এই পতিতলা এর ভিতরে ভেজাল মদ পান করে বিপ্লব ঘরামী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত বিপ্লব ঘরামী মেহেরপুর জেলার গাংনী থানার কাজিপাড়া গ্রামের মৃত হারেজ ঘরামির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে দৌলতদিয়া যৌনপল্লীর ভিতরে কুখ্যাত মদ ব্যবসায়ী লাল মিয়া ওরফে ছোট লাল মিয়ার বাড়িতে ভেজাল মদ পান করেন বিপ্লব। পরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা চালান, কিন্তু শেষ পর্যন্ত তিনি মারা যান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন , দীর্ঘদিন ধরে ছোট লাল মিয়া যৌনপল্লিতে অবৈধভাবে ভেজাল বাংলা মদ তৈরি ও বিক্রি করে আসছেন। আওয়ামী সরকারের সময় তিনি তৎকালীন চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডলের ছত্রছায়ায় এই ব্যবসা চালাতেন। এমনকি যৌনপল্লীর প্রতিটি মদের দোকান থেকে মাসে ২ হাজার টাকা করে “মাসোহারা” আদায় করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ছোট লাল মিয়ার মদ বিক্রির কোনো সরকারি পারমিট নেই। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই ব্যবসা করে আসছেন।
তবে অভিযোগ অস্বীকার করে মদ লাল মিয়া বলেন, আমি কোনো ভেজাল মদ তৈরি করি না। আমার বাড়িতে ভালো মদ বিক্রি হয়। আগের আওয়ামী লীগের সময় আমি দোকান থেকে মাসোহারা নিয়েছি, কিন্তু এখন আর নেই না ।
এদিকে স্থানীয়দের দাবি, যৌনপল্লীতে ভেজাল মদের এই অবৈধ ব্যবসা বন্ধ না হলে আরও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। অতি দ্রুত ভেজাল মদ বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী স্থানীয় এলাকাবাসীর ।