মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

র‍্যাব-১০ এর অভিযানে যাত্রাবাড়ীতে চুরির মিথ্যা অপবাদে পিটিয়ে কিশোর বাপ্পি হত্যা মামালার অন্যতম আসামি রাসেল গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

রানা মাহমুদ:

যাত্রাবাড়ীতে চুরির মিথ্যা অপবাদে পিটিয়ে কিশোর বাপ্পি (১৭)’কে হত্যা মামালার অন্যতম আসামি রাসেল @ কাপাসী রাসেল (৩৫)’কে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

রাজধানীর মীরহাজিরবাগে কিশোর বাপ্পি (১৭)’কে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়।* ঘটনার পর র‍্যাব-১০ এর আভিযানিক দল ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি রাসেল @ কাপাসী রাসেল (৩৫)’কে* গ্রেফতার করে।

গত ১২/১১/২০২৫ তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় আসামি রাসেল @ কাপাসী রাসেল (৩৫)’সহ অপরাপর আসামিগণ ভিকটিম বাপ্পি (১৭)’কে টাকা ও প্রিপেইড কার্ড চুরির অভিযোগ* এনে ভিকটিমকে জোর করে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগরে একটি ক্লাব ঘরে নিযে যায়। সেখানে ভিকটিমকে নির্যাতন করা হয়। পরবর্তীতে একই তারিখ সকাল আনুমানিক ০৬.০০ ঘটিকার সময় ভিকটিমের বাসায় নিয়ে এসে তল্লাশী করে। কোন কিছু না পেয়ে আসামিগণ স্টীলের পাইপ ও হাতুড়ি দিয়ে ভিকটিমকে মারতে মারতে একটি বাসায় নিয়ে যায়। ভিকটিমকে নিস্তেজ অবস্থায় আসামিগণ একই তারিখ বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকার সমায় রাস্তায় ফেলে রেখে যায়। হাসাপাতালে নেওয়ার পথেই ভিকটিমের মৃতু হয়। পরবর্তীতে ডিসিস্টের মা যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ৩৮, তারিখ- ১৩/১১/২০২৫ খ্রি

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‍্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল *গতকাল ১৭/১১/২০২৫ তারিখ রাত অনুমান ২৩.৩৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীণ মীরহাজিরবাগ এলাকায়* অভিযান চালায়। সেখান থেকে মামলার অন্যতম *আসামি রাসেল @ কাপাসী রাসেল (৩৫),পিতা- মো: মোস্তফা, সাং- বৌ বাজার, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park