সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরের নেছারাবাদের বলদিয়ার (ইউ পি) মেম্বার বাবুলের বিরুদ্ধে সরকারি ব্রিজের মালামাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৪৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলার ১নং বলদিয়া ইউ,পির (৬ নং) ওয়ার্ডের ২টি এলজি এসপি ব্রিজের মালামাল বিক্রি করে দিয়েছেন (৬নং) ওয়ার্ডের বাবুল মেম্বার।
স্থানীয় একাধিক লোকজন জানান, রাস্তার উন্নয়নমূলক কাজ করার জন্য লম্বা ৩০ফিট ও চওড়া ৬ফিট ও অন্যটি লম্বা ২৫ ফিট ও চওড়া ৬ ফিট আয়রন ‌‌ব্রিজ দুটি খুলে ফেলা হয়েছে।

ব্রিজের ব্যবহৃত লোহা এবং অনন্য সামগ্রী ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছেন বাবুল মেম্বার। এ ব্যাপারে (৬নং) ওয়ার্ডের মেম্বার মোঃ বাবুল বলেন, এগুলো সবই ব্যবহার অযোগ্য তাই বিক্রি করে দিয়েছি।

সরকারি ঐ ব্রিজের মালামাল ক্রেতা মাহবুব জানান, বাবুল মেম্বার ৩৫১ কেজি পুরাতন অ্যাঙ্গেল ও বিম ৪৪ টাকার কেজি ধরে আমার কাছে বিক্রি করে। আমি ঐদিন স্বরূপকাঠি মাগুরা গ্রামের এক ব্যবসায়ীর নিকট ৪৭ টাকা দরে বিক্রি করে দিয়েছি।
বিষয়টি নিয়ে ইউনিয়ন সচিব দিদারুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদে এই বিষয়টির ব্যাপারে কোনো তথ্য দেয়নাই বাবুল মেম্বার,পরিষদে কোন রেজুলেশনও হয়নি। বিষয়টি আমি কিছু জানি না আমাদের অজান্তেই করেছে সবকিছু।
আরো বলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ বিষয়টি সে কিছুই জানে না এমনকি তার কাছে কোনো জিজ্ঞাসাও করা হয়নি।
১ নং বলদিয়া (৬নং) ওয়ার্ডের এলাকাবাসী জানান বাবুল মেম্বার শুধু একের পর এক অপকর্ম করে বেড়াচ্ছে। এবং টিসিবি পণ্য বিক্রির টাকাও আগে থেকে ১০০ টাকা করে বেশি নিচ্ছেন, এমনটি অভিযোগ করে অসহায় হতদরিদ্র গরিব পরিবার। ২১/১১/২০22 ইং টিসিবি পণ্য তার বরাদ্দ কার্ডের ও চেয়ারম্যানের স্বাক্ষর ছাড়াই সে মানুষের কাছে কার্ড বিক্রি করেন ৪০৫ টাকায়। এ ব্যাপারে গনমাধ্যম কর্মিরা জানতে গেলে টিএনও এবং চেয়ারম্যানের কোন স্বাক্ষর নেই,তেমনি টি অভিযোগ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park