
রানা মাহমুদ:
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের দক্ষিণ ঢালীকান্দি এলাকায় ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
১৯ নভেম্বর (বুধবার) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক (৩৫) কেরানীগঞ্জ মডেল থানার মধুর চরের রবিউল ইসলামের ছেলে।
স্থানীয়দের দাবি, বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে এলাকায় ডাকাত পড়েছে ডাকাত পড়েছে বলে স্থানীয় লোকজন চিৎকার চেচামেচি করে এবং এরকম ডাক চিৎকারে এলাকার কিছু সংখ্যাক লোক বেরিয়ে আসে এবং তখনই তাকে অজ্ঞাতনামা কয়েকজন লোক ডাকাত সন্দেহে আটক করে গনপিটুনি দেয়।
পিটুনির একপর্যায়ে তাকে গুরুতর আহত করেন, যা পরে তার মৃত্যুর কারণ হয়।
সংবাদ পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীতে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু বলেন, ডাকাত সন্দেহে কিনা তা এখনো স্পষ্ট না, পুলিশ ঘটনার তদন্ত করছে।
এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
তবে স্থানীয়দের ধারনা এ ঘটনা পূর্ব শত্রুতার জের।
ভুক্তভোগী পরিবার বলছে এটা একটা রাজনৈতিক শত্রুতা এবং পরিকল্পিত হত্যাকান্ড।