বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

রাজবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসীদের হামলা লুটপাট ভাঙচুর।

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি ঃ

রাজবাড়ীর বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদকের বাড়িতে হামলা-মহিলা পুরুষ সহ দশ জন আহত- স্বার্ণ ও অর্থ লুট করে নিয়েছেন সন্ত্রাসীরা, দিনের আলোতেই প্রকাশ্যে ঘটনাটি ঘটেছে বলে পরিবারের সদস্যরা সহ একাধিক এলাকাবাসী বিষয়টি নিশ্চিত করেন ।

রাজবাড়ী বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজার বয়বসায়ী সমিতির সাধারন সম্পাদক উড়াকান্দা গ্রামের মনোয়ার হোসেন মঞ্জু বসত বাড়িতে সন্ত্রাসীরা হামলা করেছে।এ হামলায় বাড়ি ঘর ভাংচুর সহ ৮/১০ জন পুরুষ মহিলাকে পিটিয়ে আহত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধার কিছুক্ষন আগে ৫০/৬০ জনের এক দল সন্ত্রাসী বাড়িতে এসে বাড়ির সদস্যদের বের হয়ে যেতে বলেন।এসময় বাড়ির মানুষজন তাদের বাড়ি থেকে কেন বের হবে একথা বল্লে তাদের বাড়িঘর ভাংচুর করে,এর পর তাদের ভাংচুর করতে নিষেধ করা হলে বাড়ির আসবাব পত্র ভাংচুর ও পরিবারের৷ ১০ জন পুরুষ ও মহিলাদের মারপিট করা হয়। আহতরা হলেন, মনোয়ার হোসেন মঞ্জু,তার ভাই শেখ কামাল, বোন শাহেলা বেগম,মঞ্জুরের স্ত্রী শাহানা বেগম, মেয়ে তামান্না,ভাতিজা শেখ পর্ব সহ ১০ জনকে পিটিয়ে আহত করা হয়। পার্শবর্তী জমির মালিক আবু আহম্মেদ নোমা ও মোহাম্মদ আলীর নেতৃত্বে ৬০/৭০ জন এসে হামলা করে বলে অভিযোগ মনোয়ার হোসেন মঞ্জু সহ তার পরিবারের সদস্যদের ।

মারপিট করে ঘরের মধ্য থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা সহ দামী মালামাল নিয়ে যায়।বর্তমানে আহত সবাইকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সন্ত্রাসীরা দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে চলে যায়।
আহত উড়াকান্দা বাজার ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক মনোয়ার হোসেন মঞ্জু বলেন,এই বাড়িটি আমরা কয়েক বছর আগে বিভিন্ন পরিমানে মোট ৯৫ শতাংশ জমি ক্রয় করি।ক্রয় কৃত পুরো জমির দলিল রয়েছে আমাদের নামে।কিন্তু যারা আমাদের জমির মধ্যে তাদের জমি নেই।তাদের জমি আমাদের ৯৫ শতাংশ জমির পাশে রয়েছে।তারা শুধু ঝামেলা করার জন্য জমির দাবী করে আমাদের বাড়িতে হামলা,ভাংচুর করেছে। তারপরও তারা বিভিন্ন সময় আমাদের উপর চাপ দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করতে চাচ্ছে।কিন্তু যাদের কোন জমি নাই তারা আরেকজনের বাড়িতে এসে এভাবে হামলা চালিয়ে বাড়িঘর দখল করতে চায়।এলাকার সহ বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসীদের এনে জোরপূর্বক এ হামলা,ভাংচুর, মারপিট ও স্বর্ণালংকার সহ নগদ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর পুলিশ আসে।পুলিশ সব পরিস্থিতি দেখে এসেছে।আমি হাসপাতাল থেকে থানায় মামলা করতে যাচ্ছি। তবে যারা আজ আমাদের উপর হামলা করেছ,বাড়িঘর ও টাকা পয়সা, স্বর্ণালংকার লুটপাট করেছে তাদের আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তি দাবী করছি।রাজবাড়ী
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, ঘটনা স্থানে পুলিশ গীয়েছে। তবে আহত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park