
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিআইসি আকবর আলী (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পৌরসভার পাইকপাড়া গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার জুমার নামাজের পর পাইকপাড়া মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।