সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ ৪ জন গ্রেফতার।

  • আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর উপজেলার ৯ নং পৌরসভার ধুনছি গ্রামে যৌথ বাহিনীর টাস্কফোর্স অভিযানে তাজা পিস্তলের এ্যামুনেশনসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়,এ অভিযানে অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর মোস্তফার নেতৃত্বে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ীর প্রতিনিধি ও রাজবাড়ী সদর থানা পুলিশের একটি টিম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক অংশ নেন।

অভিযান চলাকালে ধুনছি গ্রামের মৃত জুলমত ফকিরের ছেলে মোঃ রমজান মিয়া (৩০)-কে তার বাড়ি থেকে তাজা পিস্তলের এ্যামুনেশন ও বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করা হয়। একই সময়ে মাদক কেনার অভিযোগে ছোট নুরপুর গ্রামের শহিদুলের ছেলে মোঃ লিয়ন (২৬), নাজমুল হাসানের ছেলে মোঃ শিহাব (২৫) এবং আহমদ আলীর ছেলে মোঃ মেহেদী নূর হাবিব (২৫)-কে গ্রেফতার করে যৌথ বাহিনী।

উদ্ধার কৃত মালামালের মধ্যে রয়েছে ২টি তাজা পিস্তল এ্যামুনেশন, ১টি খালি মদের বোতল, ১টি দেশীয় ধারালো চাকু এবং ১টি হাতুড়ি। পরে উদ্ধারকৃত অস্ত্র-এ্যামুনেশনসহ সমস্ত মালামাল ও ৪জনকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এলাকায় মাদক, অবৈধ অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park