সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার!

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

মোঃমনিরুল ইসলাম মনির
উপজেলা প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আজিজ শেখ (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। তিনি বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দমাগুরা গ্রামের মৃত তাছির উদ্দীন শেখের ছেলে।

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জামালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। ধর্ষিতা শিশুর পিতা বলেন, আমার মেয়ে গত বুধবার পাশের খোর্দ্দমাগুরা গ্রামের হাফেজিয়া মাদ্রাসায় পড়তে যায়। সেখান থেকে ফেরার পথে সকাল সাড়ে ১১ টার দিকে চায়ের দোকানী আজিজ শেখ তাকে ফুসলিয়ে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে।

ভয়ে বাড়ীতে এসে কাউকে কিছু জানায়নি। পরে ব্যাথায় কাতরাতে থাকলে বিষয়টি জানায়। বৃহস্পতিবার তাকে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করে। পরে সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। রবিবার দুপুরে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বালিয়াকান্দি থানার এসআই আল আমিন বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে বিকেলে অভিযুক্ত আজিজ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park