বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা।

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ী:

রাজবাড়ী জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম,জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন, বুধবার ১০ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় জেলা পুলিশ সুপার এর কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে ।

কনফারেন্স রুমে মতবিনিময় সভা শুরুতে জেলায় কর্মরত সাংবাদিকদের পরিচয় পর্ব শেষে, সাংবাদিকরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সাংবাদিকরা বলেন, নির্বাচনের আগে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার রোধ, দৌলতদিয়া ঘাটসহ বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ও অনলাইন জুয়ার প্রতি যুব সমাজের আসক্তি রোধ এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে।

রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম হিরন বলেন রাজবাড়ীতে বিভিন্ন জায়গায় অপসংবাদিকতা বেড়ে গিয়েছে,অপসংবাদিকতা বন্ধের জোর দাবি জানান তিনি ।

সাংবাদিক মনিরুজ্জামান( মনির) বলেন গোদার বাজার এলাকা দিয়ে নদীপথে মাদকের বিস্তার ও যাতায়াতের পথ হিসাবে ব্যবহার করা হয়,এটা প্রতিরোধ করার দাবি জানান তিনি ।

সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম বলেন দৌলতদিয়ার পুরা ভিটা ও রাজবাড়ীর লোকোসেট এলাকাসহ বিভিন্ন মাদক স্পট এর জায়গা উল্লেখ করা সহ শিক্ষাপ্রতিষ্ঠান ও শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক ব্যবস্থার বিষয়ে বক্তব্যে তুলে ধরেন ।

সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন জেলা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে জেলা পুলিশের প্রতিদিনের কর্মসূচি ও তথ্য প্রকাশের দাবি জানান ।

এছাড়া স্কুল–কলেজ ছুটির সময় শিক্ষার্থীদের অবাধ আড্ডাবাজি, ব্যাটারিচালিত রিকশার কারণে শহরের সড়কে চলাচলে জনদুর্ভোগ, ইজিবাইক নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করার দাবি তুলে ধরেন সাংবাদিকরা।

জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, নতুন দায়িত্ব নিয়ে রাজবাড়ীতে এসেছিন এবং জেলার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি । এতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি ।

তিনি জানান, জেলায় মাদকের অবাধ বিস্তার রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, ফুটপাত দখলমুক্ত করা, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে কিশোরদের অনৈতিক কার্যকলাপ ও ইভটিজিং প্রতিরোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, “সুন্দর ও নিরাপদ রাজবাড়ী গড়তে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম,ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম হিরন সহ জেলায় কর্মরত সকল সংবাদ কর্মীসহ,জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park