
ইকবাল হোসেন
ত্রিশাল,ময়মনসিংহ।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের শেখবাজারে জান্নাতুল উলুম আলিম মাদ্রাসা মাঠে ৯ ডিসেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান যুবনেতা আহসান কবির আরিফ। সঞ্চালনা করেন রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সফির উদ্দিন।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের বর্তমান যুবনেতা মাজহারুল আলম জুয়েল মন্ডল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুহুদা সরকার, উপজেলা যুবদলের যুবনেতা রফিকুল ইসলাম শামীম, রামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, আজিজুল ইসলাম, বাচ্চু সরকার, রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুবনেতা ইয়াসিন মেম্বার, যুবনেতা সুলাইমান কবির, শিব্বির আহমেদ সোহাগ, এনামুল হক সরকার, এমদাদুল হক ইমাদুল মন্ডল, মোজাম্মেল হক, আব্দুল মতিন, সালাম, শাহাদাত হোসেন, আলাল, আজিজুল হক, আবিদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তার দ্রুত সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তারা আরও বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় সবাইকে নিয়মিত দোয়া করার আহ্বান জানান।
দোয়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতাকর্মীর মাঝে তবারক বিতরণ করা হয়।