সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করলেন পুলিশ কমিশনার বিএমপি।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

রানা মাহমুদঃ

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জাতির সূর্যসন্তান
বীর পুলিশ সদস্যদের অবদান স্মরণে আজ বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ বেলা ১১:০০ ঘটিকায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্যবর পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়।

অনুষ্ঠানের শুরুতেই সভাপতি মহোদয় মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, মুক্তিযুদ্ধে আপনাদের অসামান্য অবদানের জন্যই আমরা লাল-সবুজের একটি স্বাধীন দেশ পেয়েছি। আমাদের রয়েছে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৭১ এর কাল রাতে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বুলেট ছুড়ে আমরাই প্রথম গড়ে তুলেছিলাম সশস্ত্র প্রতিরোধ।

এ সময় তিনি আরও বলেন, আমরা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আপনাদের সম্মান জানিয়ে আমরা গর্বিত, উজ্জীবিত ও অনুপ্রাণিত হই।

এ সময় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ মুক্তিযুদ্ধকালীন তাদের বীরত্বপূর্ণ ও দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সম্মানিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক),জনাব মোঃ শরফুদ্দীন, রিপন চন্দ্র সরকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও এডমিন)সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সম্মানিত সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park