
বাবলু শেখ রাজবাড়ীঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁহার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর রাজবাড়ী প্রেসক্লাবের দ্বিতীয় তলায় রাজবাড়ী প্রেসক্লাবের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী প্রেসক্লাবের নেতৃবৃন্দ, ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এর আগে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবুর সভাপতিত্বে
সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন: রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, শহীদুল ইসলাম হিরণ এবং সহ-সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন