মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই সুজেলের নেতৃত্বে ভূয়া নামজারি দিয়ে জমি রেজিস্ট্রি চেষ্টার অপরাধে তিন জন গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ বার পঠিত

রানা মাহমুদঃ

ঢাকার কেরানীগঞ্জে ভুয়া নামজারি কাগজপত্র ব্যবহার করে জমি রেজিস্ট্রির চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ভূমি অফিস এলাকা থেকে তাদের আটক করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ জানান, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে জাল নামজারি ও ভুয়া দলিল তৈরি করে অন্যের জমি নিজেদের নামে রেজিস্ট্রি করার চেষ্টা করে আসছিল। নামজারি যাচাইয়ের সময় ভুয়া কাগজপত্রসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে জাল নামজারি সনদ, নকল দলিল, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে অনিয়মের মাধ্যমে কাজ করার চেষ্টা করছিল। তাদের কাজে বাধা দেওয়ার কারণে তারা তার বিরুদ্ধে দুদকে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে।

অভিযোগের তদন্ত শেষে দুদক সব অভিযোগ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park