মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ৪,৫০০ (চার হাজার পাঁচশত) টাকা মূল্যমানের জাল নোট সহ আটক ০১ জন।

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পঠিত

রানা মাহমুদঃ

বিএমপি গোয়েন্দা শাখার এসআই মোঃ ফিরোজ আলম এর নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৯/০১/২০২৬ খ্রিঃ, রাত ২৩.০০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন ২৮ নং ওয়ার্ড, শের-ই বাংলা সড়ক, হরিপাশা গ্রামস্থ লোহার পোলের পশ্চিম পার্শ্বে “মা এন্টারপ্রাইজ “ নামীয় মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মোঃ হৃদয় হাওলাদার (১৮), পিতা- মোঃ সফিক হাওলাদার, মাতা- মোসাঃ হেনা বেগম, স্থায়ী ঠিকানা- হাওলাদার বাড়ি, লোহার পোল, জিয়া সড়ক, ২২নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, জেলা- বরিশালের হেফাজত হতে ৪,৫০০/=(চার হাজার পাঁচশত) টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার পূর্বক তাকে আটক করেন।

উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত অপর অভিযুক্ত ০১।মোঃ আব্দুল্লাহ রানা @ স্বাধীন(১৮), পিতা- মোঃ নিশান ইসলাম, মাতা- মোসাঃ নাসরিন বেগম, জিয়া সড়ক, লোহার পোল, ২২নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল,বাংলাদেশ, ০২। মোঃ জিছান হাওলাদার(১৮), পিতা- মোঃ কবির হাওলাদার, মাতা- মোসাঃ জেসমিন হাওলাদার, স্থায়ী সাং- আদু মুন্সি বাড়ি, নীলকমল, ০৩নং ওয়ার্ড, থানা- চরফ্যাশন, জেলা- ভোলা, বর্তমানে- জনৈক রফিক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, জিয়া সড়ক, বাংলালিংক টাওয়ার, মদীনা মসজিদ, ২২নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল পলাতক রয়েছে।

ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park