
রানা মাহমুদঃ
নবাবগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বাহ্রা চরকান্দা এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রয়ের ২৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারকরা হয়েছে।
নবাবগঞ্জ থানা সূত্রে জানা যায় ঢাকা জেলার নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম ২৪/০১/২০২৬ ইং তারিখ রাতে ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন বাহ্রা ইউপির অন্তরগত বাহ্রা চরকান্দা এলাকার গ্রেফতারকৃত আসামী মোঃ ঈমান আলী(৫৫), পিতা- মৃত শেখ কিতাব আলী এর বাড়ি ঘেরাও করিলে,
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীদ্বয় পালানোর চেষ্টা করে।
সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী মোঃ ঈমান আলী(৫৫), পিতা- মৃত শেখ কিতাব আলী, সাং- বাহ্রা চরকান্দা, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা, পারভীন বেগম(৫০), স্বামী- মোঃ ঈমান আলী, সাং- বাহ্রা চরকান্দা, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকাদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাজা এবং মাদক বিক্রয়ের ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।