মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৫৫ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে ভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ২৭ জানুয়ারি দুপুরে যৌথভাবে পরিচালিত এই অভিযানে ‘মেসার্স মুন্সি ব্রিকস’ নামের ইটভাটাটি ভেকু দিয়ে ভেঙে ফেলা হয়। একই সঙ্গে ভাটায় মজুদ থাকা বিপুল পরিমাণ কাঁচা ইট পানি ও ভেকুর সাহায্যে নষ্ট করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন ধরে বসতবাড়ি ও ফসলি জমির সংলগ্ন এলাকায় অবৈধভাবে ইটভাটাটি পরিচালনা করে আসছিল কর্তৃপক্ষ।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাঈম আশরাফ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাঈম আশরাফ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ভাটাটির কোনো বৈধ কাগজপত্র ছিল না। এ কারণে ভাটাটি ভেঙে ফেলার পাশাপাশি তাৎক্ষণিকভাবে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তামিম হাসান বলেন, পরিবেশ দূষণ রোধ ও কৃষিজমি সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। জেলার সব অবৈধ ইটভাটা বন্ধ না হওয়া পর্যন্ত জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park