সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে আধি পত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত ৫।

  • আপডেট সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২৪২ বার পঠিত

রকিব হাসান
বিশেষ প্রতিনিধিঃ

মাদারীপুরে আধি পত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ডাসার উপজেলার খাতিয়াল এলাকায় এ ঘটনা ঘটে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন, ডাসার উপজেলার খাতিয়াল এলাকার আলেফ শেখের ছেলে নাসির শেখ (৪০)একই এলাকার মোনাই জমাদারের ছেলে বাবুল জমাদার (৪৫)আব্দুল গনি খানের ছেলে কুদ্দুস খান (৩৬)নোয়াব আলী মোল্লার ছেলে রাহান মোল্লা (২০)রুহুল শেখের ছেলে হৃদয় শেখ (৩০)।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে খাতিয়াল এলাকায় গিয়াসউদ্দিন হাওলাদার ও ইমদাদুল খানের সাথে আধি পত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। সন্ধ্যায় ইমদাদুল খানের কয়েকজন সমর্থক ডাসার উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকা থেকে একটি ইজিবাইকে খাতিয়ালের দিকে যাচ্ছিল। মাঝপথে গিয়াসউদ্দিন হাওলাদারের সমর্থকদের মধ্যে কথার কাটাকাটি হলে দুইপক্ষের সমথর্করা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হয়ে অন্তত পাঁচজন। এছাড়া বেশকয়েকটি বাড়িঘর-দোকানটপাট ভাংচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। তাদেরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রুবায়েত আল-হাবীব বলেন, খাতিয়াল থেকে সংঘর্ষের ঘটনায় হাসপাতালে আসা রোগীদের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এদেরমধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park