সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রামের রাজীবপুরে পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

  • আপডেট সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৭৫ বার পঠিত

মিজানুর রহমান ( কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের রাজীবপুরে পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাংগি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শিশু দুটি বাড়ির পাশের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলো। এক পর্যায়ে তারা সবার অজান্তে পানিতে পড়ে যায়। অনেক খোঁজা খুঁজি করে তাদের না পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় তাদের পায়ের জুতা ভাসছে। তাৎক্ষণিক ভাবে তাদের উদ্ধার করে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আব্দুস সামাদ শিশু দুটিকে মৃত ঘোষণা করে। নিহতরা হলেন, রৌমারী উপজেলার মানচার চর গ্রামের সাইফুদ্দীনের ছেলে আরাফাত (১৩) এবং রাজীবপুর উপজেলার বড়াই ডাঙ্গী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রিদন (৩)।

তারা রাজীবপুর উপজেলা সদর ইউনিয়নের বড়াইডাংগি এলাকার নানা মোঃ আবু বক্কর ও ফজলুল হকের বাড়িতে থেকে পড়াশোনা করত। রাজীবপুর সদর ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন,দু’টি শিশুর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন,শিশু দুই টির পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park