সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ০৭ জন ভিসা প্রতারক সহ অনলাইন জুয়ারী গ্রেফতার।

  • আপডেট সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পঠিত

রানা মাহমুদঃ

২৮/০২/২০২৬ তারিখ মাননীয় পুলিশ সুপার, নীলফামারী মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জলঢাকা থানাধীন টেঙ্গনমারী বাজারস্থ জনৈক মোঃ কালাম হোসেন এর চায়ের দোকানে অভিযান পরিচালনা করিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। শাহ মোহাম্মদ বুলেট (২৫), পিতা-মোঃ আশরাফুল আলম, সাং-বামনা বামনী, খুটামারা, থানা-জলঢাকা ২। মোঃ আদর আলী (২৪), পিতা-মোঃ জোনাব আলী, সাং-উত্তর কালিকাপুর শালডাঙ্গা, থানা-কিশোরগঞ্জ ৩। মোঃ হাসান আল ফিরোজ (ছোটন) (২৪), পিতা-মোঃ আসাদুজ্জামান, সাং- কচুকাটা খুনিটারী, থানা-নীলফামারী সদর ৪। মোঃ মনিরুজ্জামান সজীব (২৫), পিতা-মোঃ শামসুল হক, সাং-ভেরভেরি কান্দুরার মোড়, থানা-কিশোরগঞ্জ ৫। মোঃ রাকিবুল হাসান লাবিব (১৯), পিতা-মোঃ শহীদুল্লাহ স্বপন, সাং-খালিসা খুটামারা হাফেজিয়া, থানা-জলঢাকা, ৬। মোঃ সিরাজ উদ্দিন (২৩), পিতা-মোঃ আব্দুল করিম, সাং- কিসামত বটতলা, গানা-জলঢাকা ৭। মোঃ আহসান হাবিব (হাসান) (২৪), পিতা-মোঃ হাজিরুল ইসলাম, সাং- কচুকাটা কুটিপাড়া, থানা-নীলফামারী সদর, সকলের জেলা-নীলফামারীদেরকে আটক করিতে সক্ষম হয়। বিধি মোতাবেক তল্লাশীকালে ধৃত ১নং আসামী শাহ মোহাম্মদ বুলেট এর দেহ তল্লাশী করিয়া ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং ০১ টি রেজিঃ বিহীন মোটরসাইকেল, ধৃত ২নং আসামী মোঃ আদর আলী এর হেফাজত হইতে ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ধৃত ৩নং আসামী হাসান আল ফিরোজ (ছোটন) এর হেফাজত হইতে ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং ০১ টি রোজি: বিহীন মোটরসাইকেল, ধৃত ৪নং আসামী মোঃ মনিরুজ্জামান সজীব এর হেফাজত হইতে ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ধৃত ৫নং আসামী মোঃ রাকিবুল হাসান লাবিব এর হেফাজত হইতে ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ধৃত ৬নং আসামী মোঃ সিরাজ উদ্দিন এর হেফাজত হইতে ০১ টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ধৃত ৭নং আসামী মোঃ আহসান হাবিব (হাসান) এর হেফাজত হইতে ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং ০১ টি রেজিঃ বিহীন মোটরসাইকেল সহ সর্বমোট ১১ (এগার) টি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং ০৩ (তিন) টি রেজিঃ বিহীন SUZUKI Gboxer FI ABS SF মোটরসাইকেল উদ্ধার পূর্বক বিধি মোতাবেক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন গুলি যাচাইকালে সেগুলোতে অনলাইন ভিসা প্রতারণা সহ অনলাইন কেসিনো খেলার অ্যাপস এবং গুগল ক্রোমের হিস্টোরি সহ বিভিন্ন অনলাইন বেটিং এ্যাকাউন্ট লগ-ইন অবস্থায় দেখতে পাওয়া পাওয়া যায়। মামলা রুজু শেষে ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হইয়াছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park