সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জের গদারবাগে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহতের ঘটনায় এজাহারভুক্ত ০১ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পঠিত

রানা মাহমুদঃ

গত ০৫/০১/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১৪.০৫ ঘটিকায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দি ইউনিয়নের গদাবাগ নিউ টাউন সিটি এলাকায় একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল কারখানায় উৎপাদন কার্যক্রম চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং পরবর্তীতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভেতরে কর্মরত সাব্বির রহমান (২২) ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং- ০৯, তারিখ- ০৬/০১/২০২৬ ধারা ৩০৪/৩৪ পেনাল কোড, ১৮৬০)। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

এরই ধারাবাহিকতায় অদ্য ০১/০৩/২০২৬ খ্রি. তারিখ দুপুর আনুমানিক ১৪.০০ ঘটিকায় র‍্যাব-১০-এর একটি আভিযানিক দল, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চড়াইল এলাকা হতে এজাহারভুক্ত আসামি মোঃ রবিউল (৩৫), পিতা- মোঃ আহমেদ আলী, সাং- কনকোলা, থানা- সুজানগর, জেলা- পাবনা’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park