মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পার্বত্য চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের অবৈধ ইটভাটায় অভিযান।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৪২ বার পঠিত

এস চাঙমা সত্যজিৎ:

পার্বত্য চট্টগ্রামে আইন অমান্য করে পরিচালিত ৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

গতকাল বুধবার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই বিশাল মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করায় ৫টি ইটভাটার প্রত্যেকটিকে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা দণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।

জরিমানাকৃত ইটভাটা ও মালিকরা হলেন-মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস (4BM), মাইজবিলা, জসিম উদ্দিনকে ৬ লাখ টাকা, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (BBM-2), মাইজবিলা মো. গিয়াস উদ্দিনকে ৬ লাখ টাকা, চরম্বা রহমানিয়া ব্রিকস (CRB), নোয়ারবিলা নাছির উদ্দিনকে ৬ লাখ টাকা, মেসার্স ইসলাম ব্রিকস (IBM), রাজঘাটা মফিজুর রহমানকে ৬ লাখ টাকা, মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস (BRB), রাজঘাটা নুরুল আলম বাহাদুরকে ৬ লাখ টাকা জরিমানাসহ নগদ আদায় করা হয়।

অভিযান চলাকালীন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অভিযানে উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-০৭, থানা পুলিশ, চট্টগ্রাম রিজার্ভ পুলিশ এবং আনসার বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এই অভিযানে নিয়োজিত ছিলেন। এছাড়া উচ্ছেদ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরণের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park