সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেনকে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সংবর্ধনা।

  • আপডেট সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পঠিত

জাকির হোসেন,
‎পিরোজপুর প্রতিনিধি:

‎পিরোজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এবং শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জেলা শাখার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎শিক্ষক-কর্মচারী ঐক্য জোট পিরোজপুর জেলা শাখার সভাপতি গাজী মোঃ শাহজাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ এনায়েত কবির খান, ভান্ডারিয়া উপজেলার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ এবং নেছারাবাদ উপজেলার সভাপতি মোঃ মাইনুল হোসেন। এছাড়াও নাজিরপুর উপজেলার সভাপতি মোঃ ইউনুছ আলী ও জিয়ানগর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেনের এই নিয়োগ শিক্ষাঙ্গনের জন্য অত্যন্ত গৌরবের। দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার সুযোগ্য নেতৃত্বে জেলা পরিষদের মাধ্যমে পিরোজপুরের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবার নতুন দ্বার উন্মোচন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
‎সংবর্ধিত অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার আপ্রাণ চেষ্টা করব। জেলার সার্বিক উন্নয়নে আমি শিক্ষক সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
‎অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও শেষে  সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park