সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: মাজেদ মঞ্জু (৪০)’কে রাজধানীর যাত্রাবাড়ী হতে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

  • আপডেট সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পঠিত

রানা মাহমুদঃ

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০ একটি অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: মাজেদ মঞ্জু (৪০)’কে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ০৪/০৪/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৫.১০ ঘটিকার সময়* র‍্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল *ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকায়* একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি *মো: মাজেদ মঞ্জু (৪০),* পিতা- মৃত: খালেক, সাং- মাতুয়াইল, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো: মাজেদ মঞ্জু ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং- ৪৮(১২)১৯, ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ অনুযায়ী ০১ বছরের সাজা পরোয়ানাভুক্ত ও ৫,০০০/- টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park