বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

রাজবাড়ীতে বেপরোয়া গতি রিকশায় ওড়না পিছিয়ে বৃদ্ধার মৃত্যু ।

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৯৬ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ীতে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা (৬৬) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ৯ টা ১৫ মিনিটের দিকে রাজবাড়ী পৌর শহরের পান্না চত্বর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।
নিহত সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী ঝর্ণা। বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বার্তা ২৪ এর জেলা প্রতিনিধি ও দৈনিক সমকালের বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা । জানা গেছে, আজ সকালে বৃদ্ধা সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা তার মেয়ে ও মেয়ে জামাইয়ের সাথে বালিয়াকান্দি থেকে সকালে রাজবাড়ী কোর্টে একটি জরুরি কাজে গিয়েছিলেন। তিনি, মেয়ে ও মেয়ের জামাইকে বসিয়ে রেখে রিকশা যোগে রেলগেট এলাকায় হোটেলে নাস্তা করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় তিনি পান্না চত্বর এলাকা পার হলে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময় খবর পেয়ে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে সাংবাদিক সোহেল মিয়ার সহকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন ।
এ সময় স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে , মাকে হারিয়ে সাংবাদিক সোহেল মিয়া শোকে কাতর ।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বেলায়েত হোসেন বলেন, বৃদ্ধা নারীকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park