সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কবরস্থান থেকে ১৩ ড্রাম মলাসেস উদ্ধার, থানায় মামলা।

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সুগারমিলে মলাসেস (অ্যালকোহল তৈরির কাঁচামাল) চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চুরির পরদিনই মিলসংলগ্ন একটি কবরস্থান থেকে ১৩টি ড্রাম মলাসেস উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে মিল কর্তৃপক্ষ।
জানা যায়, কয়েকদিন আগে ভারী বৃষ্টির কারণে সুগারমিলের মলাসেস বহনকারী পাইপলাইনে লিকেজ দেখা দেয়। এতে বিপুল পরিমাণ মলাসেস পাশের একটি পুকুরে প্রবাহিত হয়। পরবর্তীতে তা উদ্ধারে শ্রমিক নিয়োগ করে কর্তৃপক্ষ। উদ্ধারকাজে নিয়োজিত মোমিন নামের এক শ্রমিক সুযোগ বুঝে ১৩ ড্রাম মলাসেস সরিয়ে নেয় বলে অভিযোগ ওঠে।
গত বৃহস্পতিবার চুরির ঘটনাটি ঘটার পর শুক্রবার বিকেলে মিলসংলগ্ন হরিহরপুর গ্রামের একটি কবরস্থান থেকে ড্রামগুলো উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মলাসেস পরে মিল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় শনিবার দুপুরে অভিযুক্ত মোমিনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানা-তে একটি মামলা দায়ের করা হয়। পাশাপাশি ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করেছে মিল কর্তৃপক্ষ।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন বলেন, পাইপলাইন লিকেজের সুযোগে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি দাবি করেন, শ্রমিক ইউনিয়নের কেউ এ ঘটনায় জড়িত নয় এবং অভিযুক্ত ব্যক্তি চুক্তিভিত্তিক শ্রমিক সরবরাহকারী ঠিকাদার।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, অভিযুক্ত মোমিন বর্তমানে পলাতক রয়েছে। উদ্ধারকৃত মলাসেসের নির্দিষ্ট মালিকানা নিশ্চিত না হওয়ায় তা মিল কর্তৃপক্ষের জিম্মায় দেয়া হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির বলেন, পাইপলাইনের লিকেজের কারণে কিছু মলাসেস পুকুরে চলে যায়। পরবর্তীতে তা উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park