সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বদলগাছীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা।

  • আপডেট সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পঠিত

মোহাম্মদ সুমন হোসাইন
নওগাঁ

।নওগাঁর বদলগাছী উপজেলায় দুর্বৃত্তদের হামলায় মিঠু হোসেন (৪৩) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে আধাইপুর ইউনিয়নের জিয়া শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিঠু হোসেন উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠু হোসেন বৃহস্পতিবার রাতে ভ্যান নিয়ে বিষ্ণপুর থেকে বৈকুন্ঠপুরের দিকে যাচ্ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি জিয়া শিমুলিয়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার কানের নিচে, ঘাড় ও পিঠে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায়ও মিঠু হোসেন ভ্যান চালিয়ে বাড়ির দিকে রওনা দেন। তবে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ গজ পূর্বে গিয়ে তিনি ভ্যান থেকে পড়ে পাশের একটি ধানক্ষেতে লুটিয়ে পড়েন। পরে সেখানেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে আকস্মিক এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বদলগাছী থানার ওসি মো. লুৎফর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park