সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ডিবির অভিযানে আশুলিয়া ও ধামরাই হতে জাল টাকা এবং হেরোইনসহ গ্রেফতার (২) দুই।

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পঠিত

রানা মাহমুদঃ

ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে ১ লক্ষ টাকার জাল নোট ও ৩০০ গ্রাম হেরোইনসহ দুই পেশাদার অপরাধীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। গত শুক্রবার (১০ এপ্রিল) রাতে আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
​ডিবি (উত্তর) কার্যালয় সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স আশুলিয়ার নয়ারহাট এলাকায় অভিযান পরিচালনা করেন। রাত ১০টার দিকে উক্ত এলাকা থেকে জাল টাকার ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলামকে (৪৬) আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ লক্ষ বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়। আটক মনিরুল ঝালকাঠি জেলার নলছিটি থানার বাসিন্দা এবং বর্তমানে মানিকগঞ্জের সাটুরিয়ায় বসবাস করছিল।
​অপর এক অভিযানে এসআই সুজিত কুমার মৃধা ধামরাইয়ের রূপনগর এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ স্বপনকে (৪৮) গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৩ লক্ষ টাকা মূল্যের ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
​পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীরা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আটক মনিরুলের বিরুদ্ধে ৫টি এবং স্বপনের বিরুদ্ধে ৯টি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
​এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার (১১ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে ডিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park