মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঢাকা জেলা ডিবি (উত্তর)এর মাদক বিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ও ২০ লিটার দেশি মদ সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পঠিত

রানা মাহমুদঃ

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক দুটি অভিযানে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ লিটার চোলাই মদসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

১১/০৪/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাত ২২:৪৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন কুটুরিয়া এলাকা থেকে মোঃ হাবিবুর রহমান ওরফে হাবু (৫০) নামক এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪৫,০০০ টাকা।

অপরদিকে, একই তারিখ রাত ২১:০৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন বেলমা এলাকা থেকে আতাউর রহমান আতা ওরফে শাহীন (৫২), পিতা: আলী হোসেন, নামক আরেকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২০,০০০ টাকা।

উল্লেখ্য, প্রথম আসামীর বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা ও ১টি জিআর ওয়ারেন্ট রয়েছে। দ্বিতীয় আসামীর বিরুদ্ধে ১টি মাদক মামলা এবং ১টি অস্ত্র আইনের মামলা বিদ্যমান।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park