সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পাবনা সদর থানা এলাকা থেকে ০৪ টি অস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ ০৪ জন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পঠিত

রানা মাহমুদ:

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে| একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করে র‍্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রেখেছে|

এরই ধারাবাহিকতায় র‍্য-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প ও সিপিএসসি, লালবাগ ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল র‍্যাব-১২ এর সহযোগিতায় অদ্য ১২/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ০৩.০০ ঘটিকার সময় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাবনা জেলার সদর থানাধীন হাড়িবাড়ীয়া ও বিলভেদুড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে| উক্ত অভিযানে ০১ টি দেশীয় ওয়ান শুটার গান, ০২ টি শুটার গান, ০১ টি রিভালবার এবং ১৬ রাউন্ড কার্তুজসহ ০৪ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১| আলী রোহান রাকা (২১), পিতা- মো: আবুল কালাম আজাদ, সাং- হাড়িবাড়ীয়া, ২| মো: আকাশ প্রামানিক (২২), পিতা- মৃত- আজিজুল প্রামাণিক, ৩| আব্দুস সালাম ঠান্ডু (৫২), পিতা- হোসেন প্রামানিক, ও ৪| মো: সিরাজুল ইসলাম (৩০), পিতা- আব্দুল কাদের, সর্ব সাং- বিলভেদুরিয়া, সর্ব থানা- পাবনা সদর, জেলা- পাবনা বলে জানা যায়|

এই অভিযান র‍্যাব‑১০ এর নিরবিচ্ছিন্ন গোয়েন্দা কাজ, সময়োপযোগী প্রতিক্রিয়া ও দক্ষতার নিদর্শন| অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম উন্মোচনে এটি একটি প্রশংসনীয় উদাহরণ| আপনার কাছে যদি কোথাও অবৈধ অস্ত্র, মাদকের বেচাকেনা বা অপরাধমূলক কার্যকলাপের তথ্য থাকে, তাহলে দয়া করে তা র‌্যাবকে অবহিত করুন| আপনার একটি তথ্য একটি পরিবার বা জীবনের রক্ষাকবচ হতে পারে|

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park