সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

খুলনার রূপসায় পাওনা ৪০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে চা দোকানদারকে হত্যা, পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন, গ্রেফতার-০১।

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

রানা মাহমুদঃ

খুলনা জেলার রূপসা থানাধীন ভবানীপুর এলাকার মৃত কাশেম ঢালীর পুত্র দ্বীন মোহাম্মদ ঢালী (৪০) পেশায় একজন চা ও পান বিক্রেতা ছিলেন। তার ভবানীপুর স্কুলের পশ্চিম পাশে একটি চায়ের দোকান রয়েছে। একই থানাধীন আনন্দনগর এলাকার মৃত সেকেন্দার লস্করের পুত্র আবুল খায়ের লস্কর (৫৫) পেশায় একজন গরু ব্যবসায়ী ও কসাই।
গত ১৭/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ০৪:০০ ঘটিকায় দ্বীন মোহাম্মদ ঢালী তার দোকানে ব্যবসা পরিচালনাকালে আবুল খায়ের লস্কর সেখানে এসে মাংস বিক্রয়ের পাওনা ৪০০ টাকা দাবি করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল খায়ের তাকে মারধর করে দোকান থেকে বের করে এনে রাস্তার উপর নিয়ে যায় এবং রাস্তার পাশে থাকা ইট দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রূপসা-এ নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একই দিন বিকাল ০৫:৫০ ঘটিকায় তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ছালমা বেগম বাদী হয়ে রূপসা থানায় মামলা নং-০৭, তারিখ: ১৮/০৩/২০২৬ খ্রিঃ, ধারা-৩০২ পেনাল কোডে আবুল খায়ের লস্করের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে এবং পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।

পিবিআই প্রধান জনাব মোঃ মোস্তফা কামালের দিকনির্দেশনা ও পিবিআই খুলনা জেলার পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্বে একটি চৌকস দল আধুনিক প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

দীর্ঘ ৩০ দিনের প্রচেষ্টায় পিবিআই দল গত ১৬/০৪/২০২৬ খ্রিঃ রাত ০০:৩০ ঘটিকায় কোতয়ালী থানা এলাকার উপশহর থেকে আসামী আবুল খায়ের লস্করকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার পর আত্মগোপনে থেকে নড়াইল জেলায় ইটভাটায় কাজ করার কথা স্বীকার করে। পরবর্তীতে সে যশোরে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে ইট দিয়ে আঘাত করে হত্যার কথা স্বীকার করেছে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park