সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বোরহানউদ্দিন থানা পুলিশ কর্তৃক ০১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পঠিত

রানা মাহমুদঃ

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানার নেতৃত্বে অপরাধ নির্মূল ও পরোয়ানা তামিল অভিযানে সাফল্য অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও একাধিক পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

২০ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাত ০২:৩০ ঘটিকায় বোরহানউদ্দিন থানার এএসআই (নিঃ) মোঃ আবু সাঈদ ও তাঁর সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানাধীন টবগী ইউনিয়নের দালালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে উক্ত এলাকার ০৬নং ওয়ার্ড থেকে আসামি আজগর মাল’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির তথ্যঃ আজগর মাল, পিতা: মৃত বেলায়েত হোসেন ওরফে বেলু মাল, মাতা: সালেহা বেগম, ঠিকানা: সাং- দালালপুর, থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা।

গ্রেফতারকৃত আজগর মালের বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক ০১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০০০/- (তিন হাজার) টাকা অর্থদণ্ড (অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড) প্রদানের আদেশ ছিল। এছাড়াও উক্ত আসামীর বিরুদ্ধে আরও ০২টি জিআর পরোয়ানা মূলতবী আছে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধমুক্ত ভোলা জেলা বিনির্মাণে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park