সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বরগুনায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে সূত্রোক্ত মামলার চোরাইমাল ০১ (এক) ভরি স্বর্ণালঙ্কার সহ ০৫(পাঁচ) জন আসামী গ্রেফতার।

  • আপডেট সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পঠিত

রানা মাহমুদ:

মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, বরগুনা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, বরগুনা এর নেতৃর্ত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ সাইতুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়হতায় গত ১৫/০৪/২০২৬ খ্রি: বরগুনা পৌরসভাধীন টাউন হল এলাকা হতে ১। মোঃ রাজীব হাওলাদার ওরফে শুক্কুর(৩৮) ও ২। সোলাইমান ওরফে সুলেমান (৪০) নামক ০২(দুই) জন কে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতার কৃত আসামী‘দ্বয় জানায় পাথরঘাটা থানাধীন রাজিব হাওলাদর ওরফে শুক্কুর, পটুয়াখালীর সোলাইমান ওরফে সুলেমান সহ বরগুনার হোসেন ও আমির উক্ত চুরির ঘটনায় জড়িত রয়েছে । রাজিব হাওলাদর ওরফে শুক্কুর জানান তিনি নিজে ও আমির বাদীর ভাড়াটিয়া বাসার পিছনের রুমের জানালার দুইটি গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। প্রবেশ ও বাহিরের সময় উভয়ই কাটা গ্রিলে জখমপ্রাপ্ত হন। রাজিব হাওলাদর ওরফে শুক্কুর এর শরীরে বাদীর বাসার জানালার গ্রিল কেটে প্রবেশ ও বাহির হওয়ার একাধিক কাটা জখম পাওয়া যায়। রাজিব হাওলাদর ওরফে শুক্কুর এর শরীরে প্রাপ্ত জখমের বিষয়ে চিকিৎসকের মতামত গ্রহন করা হয়। পরবর্তিতে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। রাজিব হাওলাদর ওরফে শুক্কুর ও সোলাইমান ওরফে সুলেমান (৪০) দ্বয়ের দেয়া তথ্য মতে ইং- ২৬/০৪/২০২৬ খ্রি: ভোর ০৪:৩০ ঘটিকার সময় তালতলি থানাধীন কড়ইবাড়িয়া এলাকা হতে চুরির ঘটনায় জড়িত বরগুনা নলটোনা এলাকার আব্দুর রব এর ছেলে হাসান কে গ্রেফতার করা হয়। হাসান এর দেয়া তথ্য মতে পাথরঘাটা পৌরসভাধীন স্বর্ণ পট্টির করুনা স্বর্ণলঙ্কার হতে পাথরঘাটা পৌরসভার ০৭নং ওয়া্ডস্থ পাইকবাড়ী মৃত গৌরাঙ্গ কর্মকার এর ছেলে গোবিন্দ কর্মকার এর নিকট হতে চুরির ঘটনার চোরাইমাল ০১(এক) ভরি স্বর্নের একটি চেইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোবিন্দ কর্মকার জানায় গত ০৮/০৪/২০২৬ খ্রি: দুপুর অনুমান ১২:০০ ঘটিকার সময় হাসান ও বোরকা পরিহিত এক মহিলা তার নিকট চেইনটি কোন বৈধ কাগজপত্র ছাড়া বিক্রি করে। হাসান এর দেয়া তথ্যমতে বরগুনা থানাধীন ডেমা গুলিশাখালী হতে বোরকা পরিহিত মহিলা হাবিব মিস্ত্রির স্ত্রী হ্যাপি আক্তার (৪৫) কে ইং- ২৬/০৪/২০২৬ খ্রি: রাত ০৮:০০ ঘটিকার সময় নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানা : ১। মোঃ রাজীব হাওলাদার ওরফে শুক্কুর(৩৮),পিতা- জাহাঙ্গীর হাওলাদার, সাং-কাকচিড়া-মাঝের চর, কাকচিড়া ইউপি, থানা-পাথরঘাটা ও জেলা-বরগুনা, ২। সোলাইমান ওরফে সুলেমান (৪০),পিতা-হারুন মুন্সি, মাতা-সখিনা বেগম, সাং-মংথয় পাড়া (মংথে পাড়া,০১নং ওয়ার্ড, কুয়াকাটা পৌরসভা), থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী, ৩। হাসান (২৫), পিতা- আব্দুর রব, মাতা- হাজেরা খাতুন, সাং- নলটোনা, থানা ও জেলা- বরগুনা, ৪। গোবিন্দ কর্মকার ৯৪৫), পিতা- মৃত: গৌরাঙ্গ কর্মকার, সাং- পাইকবাড়ী, ০৭নং ওয়ার্ড, পাথরঘাটা পৌরসভা, থানা- পাথরঘাটা, জেলা- বরগুনা, ৫। হ্যাপি আক্তার (৪৫), স্বামী- হাবিব মিস্ত্রি, সাং- ডেমা, গুলিশাখালী ইউপি, থানা ও জেলা- বরগুনা। উদ্ধারকৃত আলামত ০১(এক) ভরি স্বর্ণালঙ্কার যাহার মূল্য অনুমান ২,৫০,০০০ (আড়াই লক্ষ) টাকা। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park