মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বেলুন ফাটানোর অপরাধে শিশুকে হত্যা : ২১ দিন পর নদী থেকে মরদেহ উদ্ধার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

নিখোঁজের ২১ দিন পর নওগাঁর আত্রাই নদীর তলদেশ থেকে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিশুর নাম ব্রাহীম (৬)। তার বাড়ি আত্রাই উপজেলার শ্রীধরগুড়নই গ্রামে। বেলুন ফাটানোর অপরাধে ওই গ্রামের বুলবুল নামে এক যুবক তাকে মেরে নদীতে ফেলে দেয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর দুপুরে যুবক বুলবুলের দোকানে যায় ৬ বছর বয়সী শিশু ইব্রাহীম। তার দোকানে থাকা ৬টি বেলুন ফাটায় সে। এসময় রাগে তার গোলা চেপে হত্যা করে মরদেহ পাশের ছাইয়ের স্তুপে পুতে রাখে। তার ৮দিন পর ওই মরদেহটি তুলে পাশের আত্রাই নদীর তলদেশে কাদার নিচে পুতে রাখে বুলবুল। শিশুকে খুঁজে না পেয়ে ইব্রাহীমের বাবা হজরত আলী একটি মামলা দায়ের করেন।

এসময়ের মধ্যে বিভিন্ন মোবাইল নম্বর থেকে হজরত আলীর কাছে ৬ লাখ টাকা দাবিও করে বুলবুল। এরই সূত্র ধরে ২৭ নভেম্বর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

নওগাঁ পুলিশ সুপার রাশিদুল হক, এটি একটি নৃসংশ হত্যাকাণ্ড। গ্রেপ্তারের পর সে হত্যার কথা স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park