সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু আয়ান: বাঁচাতে প্রয়োজন সহায়তা।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,
সাহেদ আহমেদ সাতক্ষীরা

সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় তিন বছর বয়সী শিশু আব্দুল্লাহ আল আয়ান ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে। শিশুটির চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে পরিবারটি সমাজের সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করেছে।
জানা গেছে, আয়ানের বাবা আজিজুল বিশ্বাস পেশায় একজন চশমা ব্যবসায়ী এবং মা শাবনাজ পারভীন গৃহিণী। দুই সন্তানের মধ্যে আয়ান ছোট। বড় ছেলে শাহরিয়ার বিশ্বাস (১২) স্থানীয় পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
প্রায় পাঁচ মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আয়ানকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসকরা ভারতে গিয়ে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার পরামর্শ দেন।
বর্তমানে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন-এর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকের মতে, দ্রুত কেমোথেরাপি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা গেলে শিশুটির সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আয়ানের মা শাবনাজ পারভীন বলেন, “আমার ছেলেটা সারাদিন কষ্টে থাকে, প্রায় এক মাস ধরে কিছুই খেতে পারছে না। তাকে বাঁচাতে আমরা সব চেষ্টা করছি, কিন্তু আমাদের আর সামর্থ্য নেই।”
পরিবারটির দাবি, চিকিৎসার জন্য প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা প্রয়োজন। সীমিত আয়ের কারণে ইতোমধ্যে চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তারা প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।
স্থানীয়রা জানান, দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে আয়ানের সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় শিশুটির পরিবার সরকারসহ সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে।
যোগাযোগ:
আয়ানের বাবা – আজিজুল বিশ্বাস
মোবাইল: ০১৯২২-৩০২৬৫৩

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park