মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কুড়িগ্রাম সদর হাসপাতালে বেওয়ারিশ লাশ, স্বজনের খোঁজে কর্তৃপক্ষ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার কোনো স্বজন বা ওয়ারিশের সন্ধান না পাওয়ায় মরদেহটি বেওয়ারিশ হিসেবে হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তি নিবন্ধন অনুযায়ী রবিউল ইসলামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। তার পিতার নাম ইসমাইল হোসেন। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে হৃদরোগজনিত সমস্যায় তিনি কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত তার পরিবারের কোনো সদস্য বা স্বজনের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকেও অবহিত করা হয়েছে।

এদিকে, হাসপাতাল প্রশাসন সকলের সহযোগিতা কামনা করে জানিয়েছে—যদি কোনো ব্যক্তি মৃত রবিউল ইসলামকে চিনে থাকেন বা তার পরিবারের সন্ধান জানেন, তবে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, দ্রুত সময়ের মধ্যেই তার স্বজনদের খুঁজে পাওয়া সম্ভব হবে এবং মরদেহটি যথাযথভাবে পরিবারের কাছে হস্তান্তর করা যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park