সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ১৬৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২২৬ বার পঠিত

বাবলু শেখ
রাজবাড়ী:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজবাড়ী জেলা ইউনিটে,ইউনাইটেড ইন হিউম্যানিটি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৬৩ তম বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৭ই মে ২০২৬ বৃহস্পতিবার সকালে শহরের ১ নং বেড়াডাঙ্গা রেডক্রিসেন্ট প্লাজার সামনে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের সভাপতি আব্দুস সালাম মিয়া । পরে সেখানেই এসময একই স্থানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এর আগে রেডক্রিসেন্ট প্লাজার সামনে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়।

মানববন্ধনের শুরুতে রেডক্রিসেন্টের বাণী পাঠ করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম।সেক্রেটারি মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, ভাইস চেয়ারম্যান এবিএম মঞ্জুরুল আলম দুলাল বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দুর্যোগ, সংকট ও মানবিক সহায়তায় এ সংগঠনের স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করছেন সংগঠন টি। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তরুণদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।

এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের সদস্য কাজী আরাফাত হাসান জিসান,আব্দুর রাজ্জাক মিয়া, মেহেদী হাসান, হাবিব শেখ,আঞ্জুমান আরা মনোনীত সদস্য মোঃ আলিমুজ্জামান,রাজিয়া বেগম
মোঃ আল আজম আজাদী সহ রেডক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবক, যুব প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park