
মাহাবুর রহমান
লালপুর প্রতিনিধি:
“শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতা প্রসার” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৭ মে) সকাল ১০টায় লালপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, আব্দুর রশিদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ মিঠুন এবং ধর্ম ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শিমুল ইসলাম।
বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের উন্নয়ন, জবাবদিহিতা ও মানবাধিকারের সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, মো. নুহুউল্লাহ, মো. শরিফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।