মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রায়পুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ৩৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

রানা মাহমুদঃ

নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের দিক-নির্দেশনায় রায়পুরা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৫ কেজি গাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১১ মে, ২০২৬ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

১১ই মে রাত ১১ টার দিকে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শফিউল্লাহ শিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল রতনপুর বাজার সংলগ্ন ভাই ভাই গ্যারেজের সামনে থেকে আলামিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আলামিন কিশোরগঞ্জের ভৈরব থানার আমলাপাড়া এলাকার নীল মিয়ার ছেলে।

​রায়পুরা থানার এসআই (নিরস্ত্র) তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাহমুদাবাদ এলাকার লিজা জর্দা ফ্যাক্টরির সামনে চেকপোস্ট ডিউটি করাকালীন বিকেলের দিকে সন্দেহভাজন হিসেবে আব্দুল আজিজ (২৮) নামে একজনকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ টাকা। ধৃত আব্দুল আজিজ হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তরশিক গ্রামের ধন মিয়ার ছেলে।

ঘটনার দিন -​৩ঃ বিকাল ৪:৪০ মিনিটের দিকে এসআই (নিরস্ত্র) দিবস কুমার মৃধা গোপন সংবাদের ভিত্তিতে চরসুবুদ্ধি ডেঙ্গ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে জনৈকা হামিদার বসত ঘর থেকে ১০ পিস ইয়াবাসহ মোঃ জুয়েল (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়। জুয়েল ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park