
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর ১২:০০ টায় উপজেলা খাদ্যগুদাম চত্বরে এই ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন করেন ৪৬নওগাঁ-১, (নিয়ামতপুর, সাপাহার, পোরশা) আসনের এমপি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আনোয়ার পারভেজ, খাদ্যগুদামের দায়িত্বরত কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, উপজেলা আইসিটি অফিসার আব্দুল মতিনসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ প্রমূখ।
উপজেলা খাদ্য অফিসার কামরুজ্জামান জানায়, ৩৬টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে ২ হাজার ৪৫৪মেট্রিক টন ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪৯টাকা কেজি দরে ৫৪০মেট্রিক টন চাল ও ৩৬ টাকা কেজি দরে ৫৪০মেট্রিকটন গম সংগ্রহ করা হবে। আগামী ৩১আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।